জামায়াতকে ইসলামী দল বলা মানে ‘বোকার স্বর্গে বাস করা’: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতকে ইসলামী দল বলে যারা মনে করেন, তারা বোকার স্বর্গে বাস করেন—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঝালকাঠি ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “যখন জানতে পারলাম, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তখন ঝুঁকি নিয়েই আমরা তাদের থেকে বের হয়ে এসেছি। আজ আমরা একা নই—আমাদের সঙ্গে রয়েছেন দেশের আলেম-ওলামা ও সাধারণ জনগণ।”
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের নির্বাচনী ইশতেহারে কোথাও শরিয়া আইন বাস্তবায়নের স্পষ্ট অঙ্গীকার নেই। “যে দল রাষ্ট্র পরিচালনায় ইসলামের বিধান বাস্তবায়নের কথা বলে না, তাকে ইসলামী দল বলা বিভ্রান্তিকর,”—বলেন তিনি।
ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় চরমোনাই পীর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ ইব্রাহিম আল হাদী এবং ঝালকাঠি-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীর হাতে দলীয় প্রতীক ‘হাতপাখা’ তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও ঝালকাঠি জেলা পর্যায়ের একাধিক নেতা বক্তব্য রাখেন। তারা ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
৬ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
২২ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
২৩ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
