জামিনে মুক্তির পর আবেগঘন প্রতিক্রিয়া, ‘বাকস্বাধীনতা হরণ হলে আবার গণবিপ্লব’ বিবি সাওদা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলায় গ্রেপ্তার হওয়া বিবি সাওদা জামিনে মুক্তি পেয়ে সরকারের আচরণের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, বাকস্বাধীনতা হরণ করা হলে দেশে আবারও গণবিপ্লবের পরিস্থিতি তৈরি হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি প্রশ্ন তোলেন, “জুলাই শহীদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা রক্ত দিয়েছিলাম কেন?” এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, জনগণ বাকস্বাধীনতা নিয়ে বাঁচতে চায়।
আদালত প্রাঙ্গণে এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর বিপুলসংখ্যক নারী কর্মী উপস্থিত হয়ে তার প্রতি সংহতি প্রকাশ করেন।
সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতায় সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে না পারায় শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট ফরিদুর রহমান।
উল্লেখ্য, জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার অভিযোগে গত ৫ এপ্রিল গভীর রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়।
এদিকে, সাওদাকে তার তিন বছর বয়সী বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে দাবি করে ঘটনাটিকে অমানবিক বলে উল্লেখ করেছে জামায়াত। দলটির নেতারা পৃথক সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
৬ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
১১ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
১২ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
