জাতীয় নাগরিক পার্টি থেকে দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সাবেক সেনা কর্মকর্তা।
তারা হলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, "এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে একাধিকবার অবহিত করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।"
তিনি আরও অভিযোগ করেন, "দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে এবং বাইরের কোনো ভিন্নমত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের প্রতি দলটির দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়।"
মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ জানান, তিনি গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এবং এনসিপির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি আরও বলেন, "আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব এবং ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি অসম্মানজনক মন্তব্য সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়।"
তিনি উল্লেখ করেন, "রাজনৈতিক দলে পরমতসহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না।"
সংবাদ সম্মেলনে এই দুই সাবেক সেনা কর্মকর্তা জানান, এখন থেকে তাদের এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
৪ ঘন্টা আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
১ দিন আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
