জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার সর্বদলীয় সমাবেশ অনুষ্ঠিত হবে
অনলাইন ডেস্ক
নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সমাবেশটি বিকেল ৩টায় শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নুরের সংবাদ সম্মেলনের সময় হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং শতাধিক নেতাকর্মী আহত হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, হামলার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হামলাকে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। দলটির অভিযোগ, এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী ও জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করার চক্রান্ত।
গণঅধিকার পরিষদ তাদের নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে এই সর্বদলীয় সংহতি সমাবেশে অংশ নিয়ে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১২ ঘন্টা আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৩ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
