জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, দলটি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম নুরের ওপর হামলার ঘটনাকে স্বাভাবিক নয়, বরং উদ্বেগজনক বলে অভিহিত করেন। তিনি এই পরিস্থিতি মোকাবেলায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে, এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের শক্তিকে দমানোর জন্যই নুরের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে এই বর্বর হামলা সেনাবাহিনীর দ্বারা সংঘটিত হয়েছে, যা উদ্বেগজনক। সেনাবাহিনীর কার্যক্রম কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নূর আহত হন। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব রাজনৈতিক দল তীব্র প্রতিবাদ জানায়।
এর আগে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি'র একটি প্রতিনিধিদল চীন সফর করে। প্রতিনিধিদলে ছিলেন সারজিস আলম, এনসিপি'র সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৮ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
