জাতিসংঘে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
অনলাইন ডেস্ক
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান সাধারণ পরিষদের সাইডলাইনে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উভয় নেতা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচ্যসূচিতে ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ এবং এশিয়াজুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা। এছাড়া, বিদেশে পাচার হওয়া বিপুল অঙ্কের চুরি যাওয়া অর্থ উদ্ধার নিয়েও তারা আলোচনা করেন।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা গত ১৪ মাসে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন যে, তিনি একটি সংকটময় সময় দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন।
জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের অবিচল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান সময়কে দেশের ইতিহাসের অন্যতম সংকটময় সময় হিসেবে অভিহিত করেন। তিনি চুরি যাওয়া অর্থ উদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চান এবং চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি হিসেবে উল্লেখ করে একসঙ্গে এর উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
ড. ইউনূস আরও বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নের সরাসরি সুফল পাবে নেপাল ও ভুটানসহ ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য, যা লাখ লাখ নতুন উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
ব্যাংকিং ও রাজস্ব খাতে দৃঢ় সংস্কারের ওপর জোর দিয়ে অজয় বাঙ্গা বলেন, টেকসই এবং উচ্চ প্রবৃদ্ধি-নির্ভর অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে এই সংস্কারগুলো অত্যাবশ্যক।
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফৌজুল কবির খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
১১ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
১৪ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
১৪ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১৯ ঘন্টা আগে
