জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়া-চীন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ঘিরে তীব্র বিতর্ক
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে সেই প্রচেষ্টার বিরোধিতা করে মস্কো ও বেইজিং।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে ওয়াশিংটন। এ সময় রাশিয়া ও চীন তাতে আপত্তি জানিয়ে আলোচনায় বাধা দেয়। বৈঠকের মধ্যেই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রতিনিধিদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত ১৭৩৭ কমিটির কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেয়। রাশিয়া ও চীন এই উদ্যোগের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত বিষয়টি ভোটাভুটিতে ওঠে।
ভোটাভুটিতে ১১-২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয়, যদিও দুটি দেশ ভোটদানে বিরত থাকে।
এ সময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে নেওয়া উদ্যোগে বাধা দিচ্ছে।
পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন বৈশ্বিক শক্তিগুলোর মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক দ্বন্দ্বকেও আরও তীব্র করে তুলছে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
৯ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১২ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
