জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প—এমন দাবি নিউইয়র্ক পোস্টের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইনফান্তিনোর ব্যাপক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন দেশকে একত্রিত করার সক্ষমতার কারণে তাকে জাতিসংঘের নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন ট্রাম্প।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন সংগঠক এবং অভিন্ন লক্ষ্য সামনে রেখে বিভিন্ন দেশ ও পক্ষকে একত্রিত করার দক্ষতা তার রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করার পর দুই নেতার সম্পর্ক নতুন মাত্রা পায়।
তবে ইনফান্তিনো আদৌ জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হতে আগ্রহী কি না, কিংবা এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন হয়। পরে সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।
এদিকে ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলিও ইনফান্তিনোর সম্ভাব্য প্রার্থিতার পক্ষে মত দিয়েছেন। তার মতে, ফিফার ২০০-এর বেশি সদস্য অ্যাসোসিয়েশন পরিচালনার অভিজ্ঞতা জাতিসংঘের মতো বৃহৎ আন্তর্জাতিক সংস্থা পরিচালনায় সহায়ক হতে পারে।
অন্যদিকে, এই জল্পনার মধ্যেই জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, তিনি ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদের জন্য নির্বাচন করবেন। আগামী বছরের মার্চে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ বিষয়ে নিউইয়র্ক পোস্ট যোগাযোগ করলেও ইনফান্তিনোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ট্রাম্প ইনফান্তিনোকে মহাসচিব হিসেবে দেখতে চান-এ তথ্যটি নিউইয়র্ক পোস্ট-এর প্রকাশিত এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাতে দাবি করা হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস, জাতিসংঘ বা ইনফান্তিনোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
