রাজনীতি

জ্বালানি পাচার ঠেকাতে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবির বিশেষ তদারকি

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জ্বালানি পাচার ঠেকাতে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবির বিশেষ তদারকি

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তপথে জ্বালানি তেল পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর অংশ হিসেবে শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতগামী খালি ট্রাকগুলোতে জ্বালানি তেলের পরিমাণ পরিমাপের বিশেষ কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিজিবির একটি বিশেষ টিম সোনামসজিদ স্থলবন্দরে অবস্থান নিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তাদের জ্বালানি তেলের পরিমাণ রেকর্ড করছে। পরে ট্রাকগুলো পণ্য খালাস করে আবার ভারতে ফেরার সময় পুনরায় তেলের মাপ নেওয়া হচ্ছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, ট্রাকগুলো যেন বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি তেল নিয়ে সীমান্ত পার হতে না পারে।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই যেন বাংলাদেশের জ্বালানি তেল সীমান্ত দিয়ে ভারতে পাচার না হতে পারে, সেজন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তাদের ট্যাংকে থাকা তেলের পরিমাণ আমরা মেপে রাখছি। পরবর্তীতে পণ্য খালাস করে ট্রাকগুলো যখন ভারতে ফিরে যায়, তখন আবারও তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে, যাতে অতিরিক্ত জ্বালানি নিয়ে কেউ সীমান্ত পার হতে না পারে।”

বিজিবি কর্মকর্তা জানান, নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রমের ফলে জ্বালানি তেল পাচারের অপচেষ্টা রোধ করা সম্ভব হবে এবং পাচারকারীরা নিরুৎসাহিত হবে। জাতীয় সম্পদ সুরক্ষায় জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৮ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom