রাজনীতি

জ্বালানি তেল ও এলপিজির দাম ‘অতিরিক্তভাবে বাড়ানো হয়েছে’-সংসদে তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জ্বালানি তেল ও এলপিজির দাম ‘অতিরিক্তভাবে বাড়ানো হয়েছে’-সংসদে তীব্র সমালোচনা

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম রাতারাতি বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত ছিল পরিস্থিতি বিবেচনায় আরও সতর্ক সিদ্ধান্ত নেওয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সরকার আগে থেকেই জ্বালানির দাম না বাড়ানোর কথা বললেও বাস্তবে তা বাড়ানো হয়েছে। তার ভাষায়, “যে পরিস্থিতিতে দাম বাড়ানো হয়েছে, এতটা বাড়ানো উচিত হয়নি। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিকভাবে জ্বালানি সংকট তৈরি হলেও দেশে কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকটের অভিযোগও রয়েছে। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির এই সংসদ সদস্য বলেন, হঠাৎ করে এলপিজির দাম বাড়ানোর ফলে রান্নাবান্না ও উৎপাদন খাতে যুক্ত মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে জনজীবনে স্বস্তির বদলে চাপ তৈরি হচ্ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, দেশীয় মজুদ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতা বিশ্লেষণ করে জ্বালানির দাম পুনর্বিবেচনা করা উচিত। একই সঙ্গে মজুদদারি ও বাজার অস্থিতিশীলতার বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আখতার হোসেন বলেন, “আমরা চাই, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে জ্বালানির দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসুক, যাতে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসে।”


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

৯ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১১ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom