রাজনীতি

জেলা পরিষদে প্রশাসক নিয়োগ স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস আলম

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জেলা পরিষদে প্রশাসক নিয়োগ স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস আলম

ছবি: সংগৃহীত


দেশের বিভিন্ন জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ হিসেবে মন্তব্য করেছেন সরজিস আলম। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম, যিনি জাতীয় নাগরিক দল (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, লিখেছেন-অন্তর্বর্তী সরকার একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছিল, তখন বিএনপির দাবি ছিল এতে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। অথচ বর্তমানে দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা তার মতে সম্পূর্ণ অগণতান্ত্রিক।

তিনি বলেন, দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সারজিস আলম আরও লিখেছেন, দলীয় লোকদের প্রশাসক বানিয়ে তাদের মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুবিধা নেওয়া এবং পরে সেই প্রভাব ব্যবহার করে নির্বাচনে জয়ী করার পরিকল্পনা করা-এ ধরনের রাজনৈতিক কৌশল স্বৈরাচারের দিকে এগিয়ে যাওয়ার লক্ষণ।

পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারিক রহমান-এর প্রতিও ইঙ্গিত করে বলেন, তাকে সিদ্ধান্ত নিতে হবে-সরকার অতীতের ভুল থেকে শিক্ষা নেবে, নাকি কিছু ‘অতিচালাক’ ব্যক্তির পরামর্শে স্বৈরাচারের পথে এগোবে।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৫৪ মিনিট আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৮ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৯ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom