'জেন জি রাষ্ট্রবিরোধী নয়', আরএসএস প্রধানের বার্তা মোদি: সিজেপি প্রধান অভিজিৎ দীপকে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি একই অবস্থান অনুসরণের আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, ‘জেন জি’ বা নতুন প্রজন্মকে ‘আন্টি-ন্যাশনাল’ বা রাষ্ট্রবিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষায়, “তারা আমাদেরই লোক।”
এই বক্তব্যের পরদিন শুক্রবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে বলেন, মোহন ভাগবতের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল নতুন প্রজন্মকে রাষ্ট্রবিরোধী হিসেবে আখ্যা না দেওয়ার আহ্বান।
তিনি বলেন, “যেহেতু মোহন ভাগবত বিজেপির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করেন, তাই আমি চাই তিনি একই বার্তা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পৌঁছে দিন। আশা করি তারা এবার তার পরামর্শ মেনে চলবেন।”
অভিজিৎ দীপকে আরও বলেন, বিজেপি আরএসএসের নির্দেশনা বা পরামর্শ অমান্য করবে বলে তিনি মনে করেন না। তবে যদি দলটি তা উপেক্ষা করে, তাহলে আরএসএসের উচিত হবে বিষয়টি নতুন করে মূল্যায়ন করা।
তার ভাষায়, “বিজেপি যদি মোহন ভাগবতের কথাও না শোনে, তাহলে সেটি আরএসএসের জন্যও ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে।”
মোহন ভাগবতের মন্তব্য এবং অভিজিৎ দীপকের প্রতিক্রিয়া ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নতুন প্রজন্ম, জাতীয়তাবাদ এবং বিজেপি-আরএসএস সম্পর্কের প্রশ্নে এ বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সম্ভাব্য নতুন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে পৌঁছায়। একই...
৩ ঘন্টা আগে
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনের
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুথি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি বাহিনী মারিবের আকাশে হুথিদের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম...
৭ ঘন্টা আগে
বাংলাদেশসহ ১৩ দেশের জোটের প্রধান কমান্ডার হলেন রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে গঠিত সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রধান কমান্ডার...
৭ ঘন্টা আগে
ঘুমন্ত নারী যাত্রীকে যৌন নিপীড়ন: পাকিস্তানি নাগরিকের ৩ বছরের কারাদণ্ড
দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত।আদালত একই সঙ্গে অভিযুক্তকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করেন এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।ঘটনাটি ঘটে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া...
৮ ঘন্টা আগে
