জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন
অনলাইন ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ক্যাম্পাসের বিভিন্ন বিভাগে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে। ২২শে সেপ্টেম্বর, সোমবার, ‘নিরাপদ পানি পান’ কর্মসূচির আওতায় এই উদ্যোগটি গ্রহণ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা প্রশাসনের দায়িত্ব। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা শিক্ষার্থীদের দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। বিদ্যমান পানির ফিল্টারগুলো শিক্ষার্থীদের চাহিদা পূরণে যথেষ্ট ছিল না, তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”
তিনি আরও জানান, তাদের পরবর্তী ধাপে ছাত্রী হলে শীতল পানির ফিল্টার স্থাপন করা হবে। একই সাথে, ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিরাপদ পানির ব্যবস্থা করতে প্রশাসনের ব্যর্থতার কারণেই আমরা ‘নিরাপদ পানি পান’ কর্মসূচি শুরু করেছি।”
এই কর্মসূচির উদ্বোধনের সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে দাওয়া সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
৩ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
৩ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
৩ দিন আগে
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...
৫ দিন আগে
