রাজনীতি

ঝালকাঠি-১ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরানের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ঝালকাঠি-১ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরানের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত


ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি কাল বাংলাদেশ নির্বাচন কমিশন দায়েরকৃত আপিল মঞ্জুর করেছেন। আপিল  শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট জোহরা খাতুন জুঁই।

মনোনয়ন বৈধ ঘোষণার পরে ঝালকাঠি-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। তাই মহান আল্লাহ রব্বুল আলামীনের সুকরিয়া আদায় করছি। আমি ঝালকাঠি-১ রাজাপুর কাঁঠালিয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, আনারস মার্কায় ভোট ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে, নিরাপদ রাজাপুর কাঁঠালিয়া গড়ে তুলবো। আমি কোন অন্যায় কাজে সহযোগিতা করবো না। ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গঠনে ভুমিকা পালন করবো।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৪ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom