রাজনীতি

ঝড়-বজ্রপাতে প্রাণহানিতে উদ্বেগ, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ঝড়-বজ্রপাতে প্রাণহানিতে উদ্বেগ, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

ছবি: সংগৃহীত


সারা দেশে আকস্মিক ঝড় ও বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একাধিক প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাম্প্রতিক মৌসুমি ঝড় ও বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে নারী-শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এসব ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

তিনি বলেন, মৌসুমি আবহাওয়ার কারণে দেশে প্রায়ই বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সচেতনতামূলক প্রচারণা জোরদার এবং বজ্রপাতপ্রবণ এলাকায় লাইটনিং অ্যারেস্টার (বজ্রনিরোধক দণ্ড) স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে বিভিন্ন স্থানের হতাহতের ঘটনাও তুলে ধরা হয়। এতে বলা হয়, জামালপুরের মেলান্দহে ঝড়ে গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাইয়ে অন্তঃসত্ত্বা নারী আরাফাতুন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাছিমা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রাকৃতিক দুর্যোগে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা এবং ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর মেরামতে আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৩ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom