ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্পে ধীরগতি, বাড়ছে জনদুর্ভোগ ও অর্থায়ন অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন উইকেয়ার ফেজ-১ প্রকল্পের আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) ছয় লেনে উন্নীতকরণ কাজ চরম ধীরগতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। ভূমি অধিগ্রহণ করে প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগে নির্মাণকাজ কার্যত স্থবির হয়ে রয়েছে। এতে খোঁড়াখুঁড়ি ও খানাখন্দে ভরা মহাসড়কে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি অত্যন্ত কম। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম লটে অগ্রগতি প্রায় ১০ শতাংশ এবং দ্বিতীয় ও তৃতীয় লটে মাত্র ২ শতাংশ। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ডিসেম্বর ২০২৬-এর পর বিশ্বব্যাংক অর্থায়ন অব্যাহত রাখবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় প্রায় ৪৫ শতাংশ এবং সদর উপজেলায় প্রায় ৫০ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্মাণকাজে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি।
প্রকল্প-সংশ্লিষ্টদের ভাষ্য, শুরুতে জমি অধিগ্রহণে কিছু বিলম্ব হলেও বর্তমানে জেলা প্রশাসন দ্রুত ক্ষতিপূরণ প্রদান ও জমি হস্তান্তরের কাজ এগিয়ে নিচ্ছে। তবুও প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় লটের ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড এবং প্রথম লটের দায়িত্বে থাকা ম্যাক্স (এলআর বিসি-মিল জেভি, চীন)-এর বিরুদ্ধে কাজের গতি না বাড়ানোর অভিযোগ রয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার দাশ বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে জমি অধিগ্রহণের কাজ ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে। তিনি দাবি করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি নেই; বরং দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
লট-১-এর উপবিভাগীয় প্রকৌশলী নিলন আলী বলেন, জমি অধিগ্রহণে বিলম্বের কারণে শুরুতে কাজের গতি কম ছিল। তবে মার্চ ও জুলাই মাসে নতুন করে জমি বুঝে পাওয়ায় আগামী সপ্তাহ থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান নির্মাণকাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।
অন্যদিকে, লট-২ ও ৩-এর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী তুহিন আল মামুন বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করা সম্ভব নয়। তার অভিযোগ, প্রয়োজনীয় জমি পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের গতি বাড়াচ্ছে না। একাধিকবার তাগিদ ও চিঠি দেওয়া হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
প্রকল্পের ধীরগতির সবচেয়ে বড় ভুক্তভোগী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ ও পরিবহন খাত। ভোমরা, বেনাপোল ও মোংলা বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি চলায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
স্থানীয় বাসিন্দা বসির উদ্দীন বলেন, জেলা প্রশাসন জমি বুঝিয়ে দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনার কারণে পুরো সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং জরুরি রোগী পরিবহনেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের আওতায় ঝিনাইদহ থেকে যশোরের চাঁচড়া মোড় পর্যন্ত ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার মহাসড়ক চারটি প্রধান লেন ও দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়। প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ১৮৭ কোটি টাকা, যার মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল ২ হাজার ৭৮৭ কোটি এবং বাংলাদেশ সরকারের অংশ ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা। প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
পরে কাজের অগ্রগতি সন্তোষজনক না হলেও ২০২৫ সালের ৭ মে দ্বিতীয় দফায় ডিপিপি সংশোধনের মাধ্যমে প্রকল্প ব্যয় বাড়িয়ে ৬ হাজার ৬২৬ কোটি ৭৩ লাখ টাকা করা হয় এবং মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।
গত ১৯ জুলাই বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জোঁ পেম ও অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সে সময় তারা জানান, বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর প্রকল্পের সময় ও অর্থায়ন বাড়ানো হবে কি না, সে বিষয়ে বিশ্বব্যাংকের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাজের ধীরগতি, ব্যয় বৃদ্ধি এবং অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দ্রুত নির্মাণকাজে গতি আনা না গেলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং প্রকল্প বাস্তবায়ন আরও পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
৯ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১০ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
১ দিন আগে
নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।শনিবার (১ আগস্ট) উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান...
১ দিন আগে
