জিএস প্রার্থী হামিমের উদ্বেগ: 'সকাল থেকে ভিপি প্রার্থীর দেখা পাইনি'
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ভোট চলাকালীন সময়ে তাঁর দলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থীর অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সকাল থেকে ভিপি প্রার্থীর সঙ্গে আমার দেখা হয়নি। তিনি কোথায় আছেন, সে বিষয়ে আমি অবগত নই।"
ছাত্রদলের প্যানেলকে ঘিরে ওঠা অভিযোগ প্রসঙ্গে হামিম বলেন, "যাদের কাজ অভিযোগ করা, তারা তা-ই করবে। আর যাদের কাজ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সমর্থন জোগানো, তারা সেই কাজটিই করবে।"
হামিম আরও বলেন, তিনি একটি সুন্দর ও সুষ্ঠু ভোটের পরিবেশ প্রত্যাশা করেন। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র একটি লিফলেট দেখে কেউ ভোট দেয় না, বরং প্রার্থীরা যেন শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিচয় তুলে ধরতে পারেন, সেটিকে তিনি ইতিবাচকভাবে দেখেন।
দেশের তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে হামিম বলেন, "গত ১৭ বছরে প্রায় সাড়ে চার কোটি তরুণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সবচেয়ে বড় প্রতিনিধি হিসেবে যেন ভোট দিতে পারেন, আমরা সে বিষয়ে বারবার উৎসাহিত করেছি। এর ফলস্বরূপ আজ শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিতে এসেছেন।" তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হবে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।
এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৭ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
