আন্তর্জাতিক

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

২৬ দিন আগে


জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

সংগৃহীত


জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে থেকেছেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস। ‘উইলমা’ নামের একটি জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে কিডনিটি ধীরে ধীরে বিকল হতে শুরু করলে মৃত মানবদাতার কাছ থেকে পাওয়া একটি কিডনি সফলভাবে তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়।

টাইপ-২ ডায়াবেটিসের কারণে অ্যান্ড্রুসের দুই কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। মানব কিডনির জন্য অপেক্ষা করলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তাঁর প্রতিস্থাপনের সম্ভাবনা ছিল মাত্র ৯ শতাংশ। একই সময়ে তাঁর মৃত্যুঝুঁকি ছিল ৪০ শতাংশের বেশি। মানব অঙ্গের সংকটের কারণে চিকিৎসকেরা বিকল্প হিসেবে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা ইয়ুকাটান মিনিয়েচার জাতের শূকর ‘উইলমা’র কিডনি অ্যান্ড্রুসের শরীরে প্রতিস্থাপন করেন। মানুষের শরীরে ব্যবহারের উপযোগী করে তুলতে শূকরটির জিনে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। এর অন্যতম উদ্দেশ্য ছিল মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থা যাতে অঙ্গটিকে অতিরিক্তভাবে আক্রমণ না করে, সেই ঝুঁকি কমানো। পাশাপাশি শূকরের ভাইরাস ও অন্যান্য জীবাণু মানুষের শরীরে সংক্রমণের সম্ভাবনাও কমানোর চেষ্টা করা হয়।

২৭১ দিন ডায়ালাইসিস ছাড়াই

প্রতিস্থাপনের পর টিম অ্যান্ড্রুস ২৭১ দিন কোনো ডায়ালাইসিস ছাড়াই বেঁচে ছিলেন। জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে কোনো মানুষের এত দীর্ঘ সময় বেঁচে থাকার ঘটনা এটিই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বলে বিবেচিত হচ্ছে।

চিকিৎসাবিজ্ঞানের দিক থেকেও ঘটনাটি গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রথম কোনো রোগীর ক্ষেত্রে শূকরের কিডনি সাময়িকভাবে ‘সেতু’ হিসেবে কাজ করেছে-অর্থাৎ রোগীকে মানব কিডনি পাওয়ার আগ পর্যন্ত শূকরের কিডনি দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে।

ধীরে ধীরে বিকল হতে শুরু করে কিডনি

প্রতিস্থাপনের প্রায় ছয় মাস পর অ্যান্ড্রুসের শরীরে প্রতিস্থাপিত শূকরের কিডনির রক্তনালিতে ক্ষতির লক্ষণ দেখা দেয়। এরপর ধীরে ধীরে কিডনিটির কার্যক্ষমতা কমতে থাকে।

প্রায় নয় মাস পর চিকিৎসকেরা শূকরের কিডনিটি অপসারণ করেন। এরপর অ্যান্ড্রুসকে কিছুদিন ডায়ালাইসিস নিতে হয়। পরে মৃত এক মানবদাতার কাছ থেকে পাওয়া একটি কিডনি তাঁর শরীরে প্রতিস্থাপন করা হয়।

নতুন মানব কিডনি প্রতিস্থাপনের পর ছয় মাসের পর্যবেক্ষণে অঙ্গটি ভালোভাবেই কাজ করেছে বলে জানানো হয়েছে। এ সময়ে বড় ধরনের জটিলতা কিংবা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নতুন কিডনিটিকে প্রত্যাখ্যান করার মতো ঘটনা দেখা যায়নি।

অঙ্গ প্রতিস্থাপনে নতুন সম্ভাবনা

মানুষের শরীরে প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের গবেষণা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে মানব অঙ্গের সংকট মোকাবিলায় শূকরের অঙ্গকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছেন বিজ্ঞানীরা।

২০২৪ সালে প্রথমবারের মতো জীবিত একজন মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। ওই রোগী অবশ্য ৫২ দিন পর হৃদ্‌যন্ত্রের সমস্যায় মারা যান। এর আগে প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের কোনো ঘটনায় দুই মাসের বেশি সময় বেঁচে থাকার তথ্যও পাওয়া যায়নি।

সেই তুলনায় টিম অ্যান্ড্রুসের ক্ষেত্রে নয় মাসের অভিজ্ঞতা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এটি ভবিষ্যতে মানব অঙ্গের সংকট কমাতে জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর অঙ্গ ব্যবহারের সম্ভাবনাকে আরও জোরালো করতে পারে।

তবে চিকিৎসকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, এটি এখনো একজন রোগীর অভিজ্ঞতা। শূকরের কিডনি দীর্ঘমেয়াদে মানুষের শরীরে কতটা নিরাপদ ও কার্যকর থাকবে, তা নিশ্চিত করতে আরও বড় পরিসরে গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

২১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২২ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom