জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ, আর্জেন্টিনার জয়
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নামে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সীতাকুণ্ড থানার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ম্যাচকে ঘিরে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। খেলা উপভোগ করতে স্থানীয় বাসিন্দারাও মাঠে ভিড় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি জানান, জেলা পুলিশ ভবিষ্যতেও শিক্ষার্থী ও যুবসমাজকে কেন্দ্র করে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। একই সঙ্গে এ ধরনের আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
খেলা শেষে আর্জেন্টিনা দল ৪-১ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে জয় তুলে নেয়। আয়োজকরা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জেলা পুলিশ বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের নিয়ে এই ফুটবল ম্যাচও সেই ধারাবাহিকতার অংশ।
স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে আরও বেশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
৩ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
১৯ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১ দিন আগে
