রাজনীতি

জনগণের ভোটে সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের দায়িত্ব নেবে বিএনপি

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


জনগণের ভোটে সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের দায়িত্ব নেবে বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব বিএনপি নেবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে, নাকি আবার পশ্চাৎমুখী হবে।

তিনি বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধার মধ্যেই উদ্বেগ রয়েছে—এই অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমরা দেব।’

বিএনপিকে দুর্বল করার জন্য উদ্দেশ্যমূলক অপপ্রচার ও সহিংসতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এ দেশের মানুষের ওপর নির্মম নির্যাতন ও গণহত্যা চালিয়েছিল, যা জাতি কখনো ভুলতে পারে না। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে ১৯৭১ সালে যে যুদ্ধ শুরু হয়েছিল, নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর সেই বিজয় অর্জিত হয়। এই বিজয় আমাদের অস্তিত্ব, ভূখণ্ড ও জাতিসত্তার বিজয়।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও বিভিন্ন অর্জনের সঙ্গে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং বিএনপির অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িত। তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত রূপরেখা নতুন বাংলাদেশের পথনির্দেশনা দিচ্ছে।

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকবে।

অনুষ্ঠানের শেষে বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসকে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে রূপ দেওয়ার আহ্বান জানান।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৩ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom