রাজনীতি

জনগণের জন্য কাজ না হলে আবারও জুলাই আন্দোলনের হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


জনগণের জন্য কাজ না হলে আবারও জুলাই আন্দোলনের হুঁশিয়ারি অর্থ উপদেষ্টার

দেশের রাজনীতি সুস্থ থাকলে অর্থনীতি আরও উন্নত হতো, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, 'সরকার কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে না, তবে সংস্কার প্রক্রিয়া চলমান।'

রোববার (৭ সেপ্টেম্বর) জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা 'বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, 'জনগণের জন্য কাজ না হলে আবারও জুলাইয়ের মতো আন্দোলন হবে। এখন আর মানুষকে ফাঁকি দেওয়া যাবে না।'

তিনি আরও উল্লেখ করেন যে, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত একটি ভালো রাজনৈতিক পরিবেশ থাকলে দেশের আরও উন্নতি সম্ভব হতো। রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমেই অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'চাইলেই অনেক সংস্কার করা যায়, তবে আমরা টেকসই সংস্কারের পক্ষে। সংস্কার স্থায়ী না হলে তা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।'

এছাড়া, অন্যান্য বক্তারা বলেন, নির্বাচনকে সফলভাবে অতিক্রম করতে পারলে দেশের অগ্রগতি হবে। পাশাপাশি, অর্থনীতির উন্নতির জন্য 'বৈধ দুর্নীতির' সিন্ড্রোম থেকেও বের হওয়া জরুরি।


প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে...

১ ঘন্টা আগে


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

১৫ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

১৫ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom