বিনোদন

জন্মদিনে ওমর সানীকে আবেগঘন শুভেচ্ছা জানালেন মৌসুমী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জন্মদিনে ওমর সানীকে আবেগঘন শুভেচ্ছা জানালেন মৌসুমী

ছবি: সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী-দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে ভালোবাসার প্রতীক। সময়ের সঙ্গে তাদের সম্পর্কের দৃঢ়তা আরও বেড়েছে, যার নতুন প্রমাণ মিলেছে ওমর সানীর জন্মদিনে।

প্রিয় স্বামীর জন্মদিন উপলক্ষে ভিডিও বার্তায় কেক কেটে শুভেচ্ছা জানান মৌসুমী। ভিডিওতে তাকে দেখা যায় প্রাণবন্ত ও উচ্ছ্বসিত মেজাজে। এ সময় তিনি ওমর সানীকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি যেন তার জীবনে “বটগাছের মতো” ছায়া হয়ে সবসময় পাশে থাকেন।

শুধু স্বামীই নন, ওমর সানীর মায়ের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, যিনি তাকে জন্ম দিয়েছেন, তার জন্যও তিনি আল্লাহর কাছে দোয়া করেন।

ভিডিও বার্তার শেষাংশে ভালোবাসা প্রকাশ করে মৌসুমী বলেন, তিনি সবসময়ই ওমর সানীকে পাশে চান—“লাভ ইউ, হ্যাপি বার্থডে।”

দীর্ঘ ক্যারিয়ারে পর্দার রোমান্সকে বাস্তব জীবনে রূপ দিয়ে এই জুটি শোবিজ অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। মৌসুমীর আবেগঘন এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom