আইন-আদালত

জন্মসনদে বয়স ১৭, রিমান্ডে তাহরিমা জান্নাত সুরভী: আইন লঙ্ঘনের অভিযোগ

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


জন্মসনদে বয়স ১৭,  রিমান্ডে তাহরিমা জান্নাত সুরভী: আইন লঙ্ঘনের অভিযোগ

জন্মনিবন্ধন সনদ অনুযায়ী বয়স মাত্র ১৭ বছর-অর্থাৎ আইনগতভাবে একজন কিশোরী।  অথচ তহরিমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে রিমান্ডে নেওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক প্রক্রিয়া।
গাজীপুর সিটি করপোরেশন থেকে ইস্যুকৃত জন্মসনদে তহরিমার জন্মতারিখ উল্লেখ রয়েছে ২৯ নভেম্বর ২০০৮। সে অনুযায়ী বর্তমানে তার বয়স ১৭ বছর। কিন্তু পুলিশের এজাহারে তার বয়স ২১ বছর উল্লেখ করে আদালতে রিমান্ড আবেদন করা হয়, যা আদালত মঞ্জুরও করেন।
মামলাটি ঘিরে গণমাধ্যমে প্রচার করা হয়েছে ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ। তবে মামলার এজাহার ও নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সেখানে চাঁদার অঙ্ক উল্লেখ রয়েছে মাত্র ৫০ হাজার টাকা। অভিযোগের অঙ্কে এই বিশাল ব্যবধান মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
মামলার বাদি একজন সাংবাদিক। তবে তার নামেই রয়েছে একাধিক প্রতারণা সংক্রান্ত অভিযোগ। অভিযোগ রয়েছে, ঘটনার আগেই বাদি বিবাদীকে কুপ্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যাত হওয়ায় এই মামলা দায়ের করা হয় বলে দাবি করছে আসামিপক্ষ।
আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ এখনো মামলার চার্জশিট দাখিল করতে পারেনি। তা সত্ত্বেও আজ আদালতে রিমান্ড আবেদন করা হয় এবং তা মঞ্জুর করা হয়। এতে মামলার প্রক্রিয়াগত স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বাংলাদেশের শিশু আইন, ২০১৩ অনুযায়ী-
১৮ বছরের কম বয়সী কেউ শিশু হিসেবে গণ্য।
কোনো শিশুকে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
শিশুকে গ্রেপ্তার করা হলেও তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার বিধান রয়েছে।
প্রাপ্তবয়স্কদের মতো থানার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ আইন লঙ্ঘন।
আইন বিশেষজ্ঞদের মতে, জন্মসনদ থাকা সত্ত্বেও বয়স গোপন বা পরিবর্তন করে রিমান্ড নেওয়া হলে তা সংবিধান ও শিশু আইন-উভয়ের সরাসরি লঙ্ঘন।


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

১৭ ঘন্টা আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

১৯ ঘন্টা আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

১ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom