জর্ডানে ইরানি হামলায় নিখোঁজ মার্কিন সেনাকে মৃত বলে ধারণা পেন্টাগনের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী এক মার্কিন সেনাকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)।
বুধবার (২২ জুলাই) পেন্টাগনের এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিখোঁজ সেনার সর্বশেষ অবস্থা হালনাগাদ করে এ তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ওই সেনার ডিউটি স্ট্যাটাস পরিবর্তন করে “Duty Status – Whereabouts Unknown, Believed Deceased” (অবস্থান অজানা, মৃত বলে ধারণা করা হচ্ছে) নির্ধারণ করা হয়েছে।
একই হামলায় জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে আরও দুইজন মার্কিন সেনা ঘটনাস্থলেই নিহত হন।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে।
এদিকে নিখোঁজ সেনার পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
৮ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১১ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
