‘জুলাই অভ্যুত্থান শুধু ফ্যাসিবাদ নয়, দেশবিক্রির ষড়যন্ত্র রুখতেও হয়েছিল’—ফয়জুল করীম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল কেবল একটি শাসনব্যবস্থার পরিবর্তন নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের অবস্থান নিশ্চিত করা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, জনগণ দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। তাই জুলাই অভ্যুত্থানের চেতনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, জুলাই সনদের পক্ষে দেশের জনগণ সমর্থন দিয়েছে এবং নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলও, বিশেষ করে বিএনপি, ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। সেই অঙ্গীকার বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের কিছু রাজনৈতিক নেতার বক্তব্য ও কর্মকাণ্ড বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের পরিস্থিতিতে সরকারকে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
নতুন করে জঙ্গিবাদ ইস্যু সামনে আনার সমালোচনা করে ফয়জুল করীম বলেন, জঙ্গিবাদের অভিযোগকে ব্যবহার করে ইসলামপন্থি, আলেম-ওলামা ও মাদরাসাগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রবণতা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার হওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের মানুষকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং সব ধরনের আন্দোলন শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতেই পরিচালিত হওয়া উচিত।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আব্দুল আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুরানা পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আয়োজকদের দাবি, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৫ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৫ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
