আইন-আদালত

জুলাই অভ্যুত্থানের অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব জানিয়েছেন চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


জুলাই অভ্যুত্থানের অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব জানিয়েছেন চিফ প্রসিকিউটর

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে থাকা প্রমাণ এতটাই শক্তিশালী যে, বিশ্বের যেকোনো আদালতে তাদের সাজা নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের পর এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশনের কাছে থাকা সাক্ষ্যপ্রমাণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটি অকাট্য প্রমাণের শৃঙ্খল, যার মাধ্যমে বিচার অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করা যাবে। তিনি উল্লেখ করেন, এই প্রমাণগুলোর মধ্যে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শী এবং আহত ভুক্তভোগীদের সাক্ষ্য, ফরেনসিক প্রমাণ, মোবাইল ফোনের ভিডিও এবং সিসিটিভি ফুটেজ অন্তর্ভুক্ত। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই নিষ্ঠুর ও নির্মম ঘটনার বিচার অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হবেন।

এর আগে চিফ প্রসিকিউটর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য পেশ করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সূচনা বক্তব্য শোনার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আরও জানান, আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর পুলিশের ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় একজন ব্যক্তি জীবিত ছিলেন। এই ঘটনাকে তিনি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বর্বরতা হিসেবে উল্লেখ করেন। এই মামলায় মোট ১৬ জনের বিরুদ্ধে বিচারকার্য চলছে, যার মধ্যে আটজন পলাতক। সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এবং সোমবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।


মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...

১০ মিনিট আগে


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

১ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

১ দিন আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom