জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ছাত্রশিবিরের 'JULY REBORN MARATHON' আয়োজন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 'JULY REBORN MARATHON' আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার অন্তর্গত সোনাডাঙ্গা উত্তর সাংগঠনিক থানা শাখা।
শুক্রবার (৩১ জুলাই) নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া এ ম্যারাথন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান।
সোনাডাঙ্গা থানা (উত্তর) সভাপতি আব্দুল্লাহ মুয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের ব্যবস্থাপনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও সোনাডাঙ্গা অঞ্চল পরিচালক আব্দুর রশিদ।
প্রধান অতিথির বক্তৃতায় মহানগর সভাপতি রাকিব হাসান বলেন, জুলাই অভ্যুত্থান নতুন বাংলাদেশের পথচলার দিশা দেখিয়েছে। ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মানে জুলাইয়ে শত শত মানুষ রক্ত দিয়েছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। তবেই জুলাই শহীদদের আত্মত্যাগ প্রকৃত অর্থ খুঁজে পাবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই চিরজীবী হবে, ইনশাআল্লাহ।
ম্যারাথনে সোনাডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ম্যারাথনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা জুলাইকে ধারণ করে এ ধরনের আয়োজন করায় ছাত্রশিবিরকে সাধুবাদ জানায়। ভবিষ্যতে এ ধরনের ছাত্রবান্ধব আয়োজন করার পরামর্শও দেন সাধারণ শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১০ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১১ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১২ ঘন্টা আগে
৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন।শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতির
১৩ ঘন্টা আগে
