জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হুমকির মুখে, পুরনো বন্দোবস্ত ফিরে আসছে: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, তা এখন হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন আন্দোলনের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তার আশঙ্কা, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা তথাকথিত ‘ওল্ড গার্ড’-এর পুনর্গঠনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবের মূল চেতনা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে ভারতের প্রভাবশালী সাময়িকী ‘দ্য উইক’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, পদত্যাগের কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেন ২৭ বছর বয়সী এই ছাত্রনেতা।
সাক্ষাৎকারে মাহফুজ আলম জানান, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-তে যুক্ত হওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর প্রধান কারণ হিসেবে তিনি এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার জোটকে দায়ী করেন।
তার ভাষায়,
“এই জোট কোনো স্বচ্ছ প্রক্রিয়া বা অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে হয়নি। এমনকি এনসিপির অনেক নেতা-কর্মীও আগে জানতেন না যে এমন একটি জোট হতে যাচ্ছে।”
মাহফুজ আলম সাক্ষাৎকারে জামায়াত ও আওয়ামী লীগকে একই রাজনৈতিক কাঠামোর ভিন্ন রূপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন,
“আমি স্পষ্টভাবে বলেছি—জামায়াত ও আওয়ামী লীগ একে অপরের অল্টার ইগো। একটিকে রাখলে অন্যটিও ফিরে আসে। তারা পরিবর্তিত না হলে আমরা তাদের রাজনীতিতে চাই না।”
তার মতে, জামায়াতের সঙ্গে জোট করলে নতুন রাজনৈতিক শক্তিকে আদর্শ, নীতি, রাষ্ট্র পরিচালনার দর্শন এবং শ্রেণিভিত্তিক রাজনীতি নিয়ে একাধিক মৌলিক প্রশ্নের মুখোমুখি হতে হবে, যার স্পষ্ট কোনো উত্তর নেই।
জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের বাইরে একটি নতুন রাজনৈতিক বিকল্প গড়ে তোলার বাস্তব সুযোগ ছিল বলে মনে করেন মাহফুজ আলম।
“আমার আদর্শিক চিন্তার সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থান মেলেনি। সেই কারণেই আমি সরে দাঁড়িয়েছি,” বলেন তিনি।
তার মতে, এই সুযোগ হারানোই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহফুজ আলম জানান, আপাতত তিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না। তিনি ফিরে যাচ্ছেন জুলাইয়ের আগের জীবনে—পাঠাভ্যাস, রাজনৈতিক চিন্তাচর্চা এবং তরুণদের সঙ্গে আলাপই এখন তার মূল কাজ।
তিনি বলেন,
“জুলাই আন্দোলন কেন পুরোপুরি সফল হলো না, আমরা কোথায় ব্যর্থ হয়েছি, ভবিষ্যৎ কীভাবে গড়া যায়—এই প্রশ্নগুলো নিয়েই আমি তরুণদের সঙ্গে আলোচনা করছি।”
সাক্ষাৎকারে মাহফুজ আলম ‘সাংস্কৃতিক প্রতিরোধ’-এর পরিবর্তে ‘সাংস্কৃতিক পুনঃসমঝোতা’ শব্দটি ব্যবহার করেন। তার মতে, কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার দিয়ে সমাজের গভীরে প্রোথিত ফ্যাসিবাদী মানসিকতার অবসান সম্ভব নয়।
তিনি বলেন,
“ভোটাধিকার হরণ ও অমানবিকীকরণের অভিজ্ঞতা মানুষকে টাইম বোমার মতো করে তুলেছিল। সুযোগ পেতেই সেই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তরিত না করলে স্থিতিশীল বাংলাদেশ গড়া যাবে না।”
নতুন সরকার গঠনের পরও তরুণদের সংগ্রাম থেমে যাবে না বলে মনে করেন মাহফুজ আলম। তার ভাষায়,
“এটি হয়তো পূর্ণাঙ্গ বিপ্লব নয়, বরং একটি অসমাপ্ত সমঝোতা। সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী ও মধ্যবিত্ত—সবাইকে নিয়ে পুনর্মিলন ঘটাতে হবে।”
তিনি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আস্থার সংকট নিরসনের ওপরও গুরুত্বারোপ করেন। তার মতে, দেশের বড় একটি অংশ বর্তমানে গণমাধ্যমের ওপর আস্থা হারিয়েছে, যা গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত।
মাহফুজ আলমের মতে,
“যেই দলই ক্ষমতায় আসুক—বিএনপি হোক বা জামায়াত—তাদের আগে এই সামাজিক ও সাংস্কৃতিক সংকট মোকাবিলা করতে হবে। সাংস্কৃতিক পুনঃসমঝোতা ছাড়া নিয়মভিত্তিক ও স্থিতিশীল সমাজ গড়া সম্ভব নয়। অন্যথায় মব ভায়োলেন্স ও রাজনৈতিক অস্থিরতা বারবার ফিরে আসবে।”
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১৪ মিনিট আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
২৮ মিনিট আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২১ ঘন্টা আগে
