রাজনীতি

জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করল ঢাকা দক্ষিণ জামায়াত

অনলাইন ডেস্ক

২ মাস আগে


জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করল ঢাকা দক্ষিণ জামায়াত

ছবি: সংগৃহীত


জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

বুধবার (১৫ জুলাই) সকালে ক্যারাভানটির উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাস রাজধানীর বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ প্রদর্শনী পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। তার দাবি, সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

তিনি বলেন, “জুলাইয়ের চেতনা শুধু বক্তব্যে নয়, রাষ্ট্র পরিচালনায়ও প্রতিফলিত হওয়া প্রয়োজন।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে তিনি সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং জুলাই সনদ অনুযায়ী একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তিনি দাবি করেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের পরিবর্তে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামসহ অন্যরা।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৬ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom