ক্যাম্পাস

জুলাই এলেই ফিরে আসে আবু সাঈদ: বেরোবি ক্যাম্পাসে স্মৃতির সঙ্গে বেঁচে আছেন প্রথম শহীদ

অনলাইন ডেস্ক

২ মাস আগে


জুলাই এলেই ফিরে আসে আবু সাঈদ: বেরোবি ক্যাম্পাসে স্মৃতির সঙ্গে বেঁচে আছেন প্রথম শহীদ

ছবি: সংগৃহীত


জুলাই মাস এলেই বদলে যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের আবহ। আন্দোলনের স্লোগান, প্রতিবাদের স্মৃতি আর বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণের অবিনাশী প্রতিচ্ছবি যেন আবারও জীবন্ত হয়ে ওঠে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ-যার আত্মত্যাগ আজও শিক্ষার্থীদের কাছে সাহস, প্রতিবাদ এবং আত্মমর্যাদার প্রতীক।

গণ-অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও আবু সাঈদকে ভুলতে পারেননি তার সহপাঠী, বন্ধু, সহযোদ্ধা ও শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়ক, দেবদারু চত্বর, ইংরেজি বিভাগের করিডোর, মিডিয়া চত্বর, স্বাধীনতা স্মারক এবং আন্দোলনের প্রতিটি স্মৃতিবিজড়িত স্থান আজও যেন তার উপস্থিতির সাক্ষ্য বহন করে। সময়ের সঙ্গে শোকের তীব্রতা কিছুটা স্তিমিত হলেও প্রতি জুলাইয়ে তার স্মৃতি নতুন করে ফিরে আসে গর্ব, বেদনা ও প্রেরণার মিশেলে।

বন্ধুদের ভাষায়, আবু সাঈদ ছিলেন বিনয়ী, মানবিক ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন মানুষ। তিনি শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, বরং সহপাঠীদের বিপদে-আপদে নির্ভরতারও প্রতীক ছিলেন।

বন্ধু শাকিল বলেন, “আবু সাঈদ সব সময় মানুষের পাশে দাঁড়াতেন। কেউ রক্তের প্রয়োজন হলে নিজেই দিতেন, না হলে সংগ্রহ করে দিতেন। পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দৃশ্য আজও চোখের সামনে ভাসে।”

আন্দোলনের সহযোদ্ধা মো. শামসুর রহমান সুমন জানান, জুলাই আন্দোলনের শুরু থেকেই আবু সাঈদ সামনের সারিতে ছিলেন। তার দৃঢ়তা ও সাহস অন্যদেরও আন্দোলনে সক্রিয় হতে অনুপ্রাণিত করেছিল।

সুমনের ভাষ্য, ৩ জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়ে আলোচনা হলে আবু সাঈদ নিজেই সামনে থেকে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ১২ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার পরও তিনি সহযোদ্ধাদের উদ্দেশে বলেছিলেন, “কারা আন্দোলনের সামনের সারিতে থেকে মরতে প্রস্তুত আছো? এদিকে আসো।” আবার কর্মসূচি নিয়ে দ্বিধা তৈরি হলে তিনি সবাইকে সাহস দিয়ে বলতেন, “ভয় পেও না, কর্মসূচি দাও। যা হবে, হবে।”

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহ্সীনা আহ্সান বলেন, টেলিভিশনের পর্দায় পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো নিজের শিক্ষার্থীকে দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। পরে জানতে পারেন, তিনি আর বেঁচে নেই।

তিনি বলেন, “আবু সাঈদ অত্যন্ত মেধাবী, শান্ত ও বিনয়ী শিক্ষার্থী ছিলেন। তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। মেধাভিত্তিক বৈষম্যের প্রতিবাদ করতে গিয়েই তিনি জীবন উৎসর্গ করেছেন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসের অংশ হয়ে গেছে। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের নামে আবাসিক হল, স্মৃতিস্তম্ভ, জাদুঘর, তোরণ এবং ‘আবু সাঈদ গেট’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগের ইতিহাস জানতে পারে।

শিক্ষার্থীদের দাবি, এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাদের মতে, আবু সাঈদ কেবল একজন শহীদের নাম নন; তিনি বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ, ন্যায়বিচারের দাবি এবং তরুণ প্রজন্মের আত্মত্যাগের এক স্থায়ী প্রতীক। প্রতি জুলাইয়ে তাই বেরোবি ক্যাম্পাসে ফিরে আসে তার স্মৃতি, আর সেই স্মৃতি নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জোগায়।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

৩ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৪ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৬ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom