জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জুলাই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলরুমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২ জুলাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করা হবে। এরপর ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত শহীদ পরিবার এবং পঙ্গুত্ব বরণকারীদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের ভিডিও সাক্ষাৎকার গ্রহণের কর্মসূচি থাকবে।
১১ থেকে ১৫ জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য, উদ্দেশ্য এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৮ থেকে ২২ জুলাই মহানগরীর বিভিন্ন থানায় জুলাই আন্দোলনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
২৩ থেকে ৩০ জুলাই এতিমদের মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ৩১ জুলাই মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১ আগস্ট শহীদ পরিবার ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে মহানগরীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২ থেকে ৪ আগস্ট যাত্রাবাড়ী, চানখারপুল ও সায়েন্সল্যাব এলাকাকে কেন্দ্র করে স্মরণসভা ও সমাবেশের আয়োজন করা হবে। ৫ আগস্ট মহানগরী উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া মহানগরীর সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী নাট্যোৎসব এবং প্রচার বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি বিশেষ বুলেটিন প্রকাশের কথাও জানানো হয়েছে।
এর আগে সকালে মহানগরীর কনফারেন্স রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৪ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৪ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
