জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই নির্ধারিত সময়ের মধ্যে এসব মামলার নিষ্পত্তি করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, “আমাদের ট্রাইব্যুনালে ইতোমধ্যে ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে আমি দায়িত্ব নেওয়ার আগে তিনটি এবং দায়িত্ব গ্রহণের পর আরও তিনটি মামলার রায় হয়েছে। মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে ছয়টি মামলার বিচার শেষ করতে পারাটা অত্যন্ত দ্রুততম অর্জন।”
তিনি বলেন, বিচার দ্রুত শেষ করার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। “এর চেয়েও যদি দ্রুত বিচার করা হয়, তাহলে সাধারণ মানুষের মনে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাই আমরা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার এগিয়ে নিচ্ছি।”
চলতি মাসেই আসতে পারে আরও তিন মামলার রায়
বিচারাধীন মামলাগুলোর সর্বশেষ অগ্রগতি তুলে ধরে মো. আমিনুল ইসলাম জানান, চলতি মাসেই আরও প্রায় তিনটি মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি মামলায় বর্তমানে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এছাড়া মাহবুব উল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো সময় সেই মামলার রায় ঘোষণা করা হতে পারে।”
শেষ পর্যায়ে তাইম হত্যা ও জিয়াউল আহসানের মামলা
যাত্রাবাড়ীতে আলোচিত তাইম হত্যা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, “অত্যন্ত নৃশংস এই হত্যাকাণ্ডের মামলায় কয়েক দিনের মধ্যেই যুক্তিতর্কের শুনানি শুরু হবে।”
তিনি আরও জানান, সাবেক পুলিশ কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলাও বিচার প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে।
এক বছরের মধ্যেই সব বিচার শেষ করার লক্ষ্য
সংবাদ সম্মেলনের শেষদিকে চিফ প্রসিকিউটর পুনর্ব্যক্ত করেন, “জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট সব মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে বিচার শেষ করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। বিচার যেন একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আইনগত স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে, যাতে রায় নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের প্রশ্ন বা বিতর্কের সুযোগ না থাকে।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১৭ ঘন্টা আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
১৯ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৪ দিন আগে
