জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’
তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা চালিয়ে ফারুকীকে হত্যার চক্রান্তে লিপ্ত ছিল।’
রোববার (২৮ জুন) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘জুলাই জাদুঘর ২০২৬ এর আগস্টেও উদ্বোধন হবে না, যদি প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত এ বিষয়ে শক্ত নির্দেশ প্রদান না করেন।’
‘প্রধানমন্ত্রী এই জাদুঘর উদ্বোধন করবেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই সংসদে জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়েই জাদুঘর পরিদর্শন করে এর ভূয়সী প্রশংসা করে আগামী আগস্টের আগেই উদ্বোধনের কথা বলেছেন।’
ষড়যন্ত্রের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী জুলাই জাদুঘর সময়মতো উদ্বোধন না করার জন্য এবং উদ্বোধন করলেও বাজে ব্যবস্থাপনায় এর পরিচালনা বাধাগ্রস্ত করতে যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, আর তাকে পেছন থেকে সমর্থন দিচ্ছেন সরকারের একজন প্রতিমন্ত্রী।’
‘বিএনপি সরকার গঠনের পর, এমনকি জাতীয় সংসদের স্পিকার-ডেপুটি স্পিকার পরিদর্শনের পর আজ পর্যন্ত জুলাই জাদুঘর বিষয়ক একটা ফাইলও এগোয়েনি-একটাও না। এখন আগামীকালও যদি প্রধানমন্ত্রী নির্দেশনা দেন তবুও ৫ আগস্ট এই জাদুঘর উদ্বোধন করা কঠিন হবে।’
সংস্কৃতিসচিবের সমালোচনা করে তিনি বলেন, ‘এর মধ্যেই গতকাল কানিজ মাওলা একটা সভা করেছেন বলে জানতে পেরেছি। সেই সভায় তিনি বলেছেন, জাদুঘরের নিয়োগ বিধিতে উনি পরিবর্তন আনার জন্য বলবেন—জনগণের ভোটে নির্বাচিত যে সংসদ জুলাই জাদুঘর আইন পাস করেছে, সেটার আইনে পরিবর্তন আনার অনুমোদন তিনি কোথায় পেলেন? সংসদকে অবজ্ঞা করার ক্ষমতা কে তাকে দিয়েছে?’
‘এর পেছনে তার দুটি উদ্দেশ্য-
১. নিয়োগ কমপক্ষে দুই মাস পেছানো, ২. অযোগ্য লোকজন নিয়োগ।’
‘এই সচিবকে এসব ফাজলামি বন্ধ করে পাস হওয়া আইন অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করে অতি দ্রুত জুলাই জাদুঘরে নিয়োগ সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেছেন, আপাতত বিভিন্ন দপ্তর থেকে লোক এনে মিউজিয়াম খুলে দিবেন, আমি নিশ্চিত তার এই মিউজিয়াম সম্বন্ধে কোনো ধারণাই নাই, অধীনস্থ দপ্তরের লোকবল সম্বন্ধেও ধারণা নাই।’
‘জুলাই জাদুঘরে আমার পরিচিত অনেকেই গেছেন। সরকারের উচ্চ পর্যায়ের অনেকে গেছেন। প্রত্যেকে বলেছেন এই জাদুঘর একেবারেই অনন্য।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৩ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৪ দিন আগে
