রাজনীতি

জুলাই শহীদদের কবর জিয়ারত করল জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ, সরকারের ভূমিকার সমালোচনা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জুলাই শহীদদের কবর জিয়ারত করল জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ, সরকারের ভূমিকার সমালোচনা

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা।

বৃহস্পতিবার সকালে মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে নেতাকর্মীরা কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক, ড. মোবারক হোসাইন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ মহানগরীর বিভিন্ন সাংগঠনিক থানা ও বিভাগের দায়িত্বশীল নেতারা এবং জুলাইযোদ্ধারা।

কবর জিয়ারত শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আব্দুস সবুর ফকির অভিযোগ করেন, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের স্মরণে সরকারের পক্ষ থেকে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতেও রাষ্ট্রীয়ভাবে জুলাই আন্দোলনের যথাযথ স্বীকৃতি ও স্মরণ না থাকা উদ্বেগজনক। সরকারের আন্তরিকতা থাকলে জুলাই-আগস্টের ৩৬ দিনের ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কর্মসূচি, ডকুমেন্টারি এবং গণহত্যার তথ্যচিত্র প্রচার করা হতো।

তিনি আরও দাবি করেন, জুলাই নিয়ে সরকারের নীরবতায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর তৈরি করার চেষ্টা চলছে বলে মানুষের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

আব্দুস সবুর ফকির বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজন হলে অতীতের মতো গণআন্দোলনের মাধ্যমে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে বলেও তিনি মন্তব্য করেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৫ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom