রাজনীতি

জুলাই সনদে জনগণের রায় মেনে নিতে জামায়াতের আপত্তি নেই

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


জুলাই সনদে জনগণের রায় মেনে নিতে জামায়াতের আপত্তি নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা-৮ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গণভোটে জনগণ যদি সনদের পক্ষে রায় দেয় তবে তা বাস্তবায়ন হবে, আর বিপক্ষে ভোট দিলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। জামায়াত সকল আন্দোলন-সংগ্রাম জনগণের জন্য করে এবং জনগণের যেকোনো মতামত তারা মেনে নেয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে ঢাকা-৮ নির্বাচনী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ অভিযান শেষে বক্স কালভার্ট রোডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন এ কথা বলেন।

এ সময় তিনি পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করা।

তিনি উল্লেখ করেন, এই ৫ দফা শুধু জামায়াতে ইসলামীর একক দাবি নয়, বরং পুরো জাতি এর বাস্তবায়ন চায়। এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন পেতে পারে। তিনি ঢাকা-৮ সংসদীয় এলাকার জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভার পর তারা ঢাকা-৮ সংসদীয় এলাকার বিভিন্ন মার্কেট ও দোকানে লিফলেট বিতরণ করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শহীদ আবরার ফাহাদ হত্যা দিবস উপলক্ষে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ড. হেলাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। মানববন্ধনের স্লোগান ছিল "ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই, পানির আগ্রাসন ও সীমান্তে হত্যা বন্ধের দাবিতে।"

বক্তব্যে তিনি আবরার ফাহাদের হত্যাকারীদের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, আবরার ফাহাদের অপরাধ কী ছিল? তিনি দাবি করেন যে, শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতাধন্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতারা তাকে শিবিরের তকমা দিয়ে হত্যা করেছে, কারণ সে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নামাজের দিকে আহ্বান করত।

তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সকল অপকর্মের পেছনে আধিপত্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনে এই গোষ্ঠী বেশি হতাশ হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। তিনি দেশবাসীকে আধিপত্যবাদের সকল চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

আধিপত্য প্রতিরোধ আন্দোলনের চেয়ারম্যান মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এরশাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হুসাইন মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom