জুলাই সনদের দাবি সংসদে না মানলে রাজপথে আদায় হবে: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা থেকে সরে আসার সুযোগ নেই। সংসদে বিষয়টির সমাধান হলে ভালো, আর যদি না হয় তাহলে জনগণের আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে।
সংবিধান সংশোধনে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধী দল প্রতিনিধি দেবে না বলেও জানান তিনি। তার ভাষ্য, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, শুধুমাত্র সংশোধন নয়। এ কারণে সংস্কারের জন্য কোনো কমিটি গঠন করা হলে তা বিবেচনা করা হবে, তবে সংশোধনের জন্য আলাদা কমিটির প্রয়োজন নেই।
শফিকুর রহমান বলেন, সংবিধান সংশোধন একটি নিয়মিত সংসদীয় প্রক্রিয়া। সরকার বিল আনবে, বিরোধী দল আলোচনায় অংশ নেবে এবং সংসদ সিদ্ধান্ত নেবে। কিন্তু মৌলিক সংস্কারের প্রশ্ন এলে সেখানে ভিন্ন ধরনের উদ্যোগ প্রয়োজন।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তাদের দল অতীতের মতো ‘বগলদাবা বিরোধী দল’ হবে না। একই সঙ্গে অযৌক্তিকভাবে সংসদ অচল করার পথেও যাবে না। জনস্বার্থে গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত।
তিনি আরও বলেন, কোনো যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে বা কথা বলার সুযোগ না দিলে তারা ওয়াকআউট করতে পারে, তবে সেটি দীর্ঘমেয়াদি হবে না।
সংসদে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন ইস্যুর কথা তুলে ধরে তিনি বলেন, গণভোট, ব্যাংক খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে পুশ-ইন ইস্যুতে তারা নোটিশ দিয়েছেন। বিশেষ করে ব্যাংকিং খাত ও শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি খাতই সংকটের মধ্যে রয়েছে।
প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এবং মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১৩ ঘন্টা আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
২১ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
২১ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
২২ ঘন্টা আগে
