জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ শুরু, এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে আগামী জুলাই মাস থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও সে অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখেনি।
রোববার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট আয়োজিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সিলেট নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রায় ৬০ হাজার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ সংকট দূর করতে সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করবে।
এইচএসসি পরীক্ষায় থাকবে কঠোর নিরাপত্তা
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রশ্নফাঁস বা এ-সংক্রান্ত গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য বিদ্যমান সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি নজরদারি জোরদারের পাশাপাশি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।
মন্ত্রী দাবি করেন, সিসিটিভি নজরদারির ফলে পরীক্ষায় নকলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে।
উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও মামলাজট নিরসনের উদ্যোগ
ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে অভিযোগের ভিত্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আইনি কাঠামোর মধ্যে আনা হয়েছে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নে অভিন্ন মানদণ্ড অনুসরণ, পরীক্ষকদের দক্ষতা মূল্যায়ন এবং অতিরিক্ত খাতা মূল্যায়নের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলমান মামলাজট নিরসনে সরকার কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে বিচারাধীন মামলার কারণে প্রায় ২৫ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি আটকে আছে। আদালতের রায়ের ভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি করা হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ৩০ হাজারের বেশি বিচারাধীন মামলাও পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষকদের বেতন ও শিক্ষা বোর্ডের ভূমিকা
মন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে নিয়মিত ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন প্রদানের ব্যবস্থা করা হবে।
তিনি শিক্ষা বোর্ডগুলোর উদ্দেশে বলেন, তাদের দায়িত্ব শুধু পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সীমাবদ্ধ থাকা উচিত নয়; শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যার সমাধানেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী। এতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কেন্দ্রপ্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
৬ ঘন্টা আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৪ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৬ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৭ দিন আগে
