বিশেষ সংবাদ

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে: ড.মাহমুদুর রহমান

সিটি সিগন্যাল ডিজিটাল

১১ মাস আগে


জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে: ড.মাহমুদুর রহমান

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত। স্বাধীনতার ৫৪ বছরেও শোষণ এবং বৈষম্যমুক্ত দেশ গড়তে না পারা প্রবীণদের ব্যর্থতা,

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংস্থা-ঢাকা'র উদ্যোগে "তারুণ্যের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা"- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে। কারণ জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ করতে হলে আগে জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করতে হবে। এজন্য ষড়যন্ত্রকারীরা জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তরুণদের লোভ-লালসায় লিপ্ত না হতে আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা নানা রকম ফাঁদে ফেলতে কাজ করছে। তাই সতর্কতা অবলম্বন করতে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

স্বাধীনতার ৫৪ বছরেও শোষণ এবং বৈষম্য মুক্ত দেশ গড়তে না পারা প্রবীণদের ব্যর্থতা উল্লেখ করে ড. মাহমুদুর রহমান বলেন, সেই ব্যর্থতার গ্লানি মুছতে তরুণেরা এগিয়ে এসেছে। তরুণদের মধ্যে যেই সাহস ও দেশপ্রেম দেখা যাচ্ছে এই তরুণদের কোনো পরাশক্তি দমাতে পারবে না। তিনি শহীদ আনাসের সাহসিকতা, দেশপ্রেম তুলে ধরে বলেন, শুধু তরুণেরাই নয়, আনাসের মতো কিশোরেরাও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিক। সারা পৃথিবীতে বাংলাদেশের জুলাই বিপ্লব বিশ্বের আইকন। বাংলাদেশের জুলাই বিপ্লব ছাত্রদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। কেউ নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করলেও সেটি সঠিক নয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে ড. মাহমুদুর রহমান এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, রাষ্ট্র উন্নয়নে তরুণদের পাশাপাশি প্রবীণদের অংশগ্রহণ জরুরি। তাই শুধু তরুণদের উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে নবীন-প্রবীণ ও তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সেমিনার সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক বলেন, তরুণ ও যুবকেরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে তরুণ প্রজন্ম ও যুবসমাজ সেই প্রমাণ দেখিয়েছে। তিনি রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ গড়ে তুলতে আহ্বান জানান।  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক যুব সমাজের জন্য খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। একটি জাতির উন্নয়নে প্রশিক্ষিত জনশক্তি কিংবা যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুব সমাজকে সম্পত্তি পরিণত করার বিকল্প নেই।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। কারণ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদী হাসিনার দোসোররা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বহাল তবিয়তে রয়েছে। তারা পতিত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে গোপনে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদে শিকড় উপড়ে নতুন বাংলাদেশ গড়তে হলে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সর্বস্তরকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে। হাসিনুর রহমান আরও বলেন, হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সবচেয়ে বেশি সহায়তা করেছে ডিজিএফআই। আমি যখন আয়না ঘরের তথ্য প্রকাশ করি এরপরই ডিজিএফআই আমাকে আয়না করে বন্দী করে।

যুব উন্নয়ন সংস্থা-ঢাকা'র সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের 
প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও সেমিনারে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. আব্দুর রব বলেন, জুলাই বিপ্লব তারুণ্যের বিজয়। তরুণদের নেতৃত্বে এই বিজয় অর্জিত হয়েছে। এই বিপ্লবে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে সংখ্যায় বেশি তরুণ ও কিশোর। এই তরুণ ও কিশোরেরা জাতিকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহসিকতা দেখিয়েছে। পুরো জাতিকে তারা ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। এই ঐক্যে ফাটল দেখা দিলে বিপ্লব নস্যাৎ হয়ে যাবে। জাতি দুর্বল হয়ে যাবে। তাই শক্তিশালী জাতি গঠনে বিভাজনের পরিবর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২২ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom