জুলাইয়ের বিপক্ষে গেলে সরকার টিকবে না: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিলে বর্তমান সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার রাজধানীর কাকরাইল–এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি সংসদের বর্তমান অবস্থাকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, “জুলাই আছে বলেই সরকার, বিরোধী দল ও সংসদের অস্তিত্ব রয়েছে। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না, ইনশাআল্লাহ। গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।”
গণভোট বাস্তবায়নের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সফল না হওয়া পর্যন্ত তা চলবে। “প্রয়োজনে আবারও জীবন দিতে হবে”—এমন মন্তব্যও করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকারের প্রশ্নে তারা সংসদে থাকবেন, অন্যথায় এক মুহূর্তও নয়। সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা ও কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের পক্ষে কথা বলা থেকে তারা সরে আসবেন না।
দেশের রাজনৈতিক অস্থিরতার পেছনে ‘অদৃশ্য শক্তি’ কাজ করছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। একই সঙ্গে সরকারের ‘দ্বৈত নীতি’র সমালোচনা করে তিনি গণভোট ইস্যুতে অবস্থানের অসঙ্গতির কথা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত, যেখানে উল্লেখযোগ্য অংশ ছিল শ্রমজীবী মানুষের।
ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাংকগুলো দলীয়করণ করা হলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক। এতে আরও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
