জেলার খবর

জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৩ দিন আগে


জুয়াড়ী স্বামী ও শশুর বাড়ির নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু

ছবি: সংগৃহীত


সংসার সুখের হবে-এই বুকভরা আশা নিয়ে ১০ বছর আগে মোঃ মিরাজুল ইসলাম রাসেলের (৩২) হাত ধরেছিলেন শম্পা আক্তার। তাদের ৫ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু স্বামীর অনলাইন জুয়ার নেশা আর শশুর বাড়ির লোভের আগুনে পুড়তে পুড়তে শেষ পর্যন্ত নিভে গেল শম্পার জীবনপ্রদীপ।


 জুয়ার ঋণ ও নির্মম নির্যাতন
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মিরাজুল ইসলাম রাসেল দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় হেরে তিনি বিপুল পরিমাণ ঋণের জালে জড়িয়ে পড়েন। এই ঋণের টাকা শোধ করার জন্য শম্পাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো। টাকা না পেলেই স্বামী রাসেল, শম্পার ওপর চালাতেন অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি তারা শম্পাকে প্রতিনিয়ত আত্মহত্যা করার জন্য উস্কানি ও প্ররোচনা দিতেন।
 শেষ রাতের সেই নিষ্ঠুর ফোনকল
ঘটনার দিন রাতেও অনলাইন জুয়া ও টাকার বিষয় নিয়ে শম্পাকে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে ভোর আনুমানিক ৪:৪৫ মিনিটে জামাতা রাসেল শম্পার বাবাকে ফোন করে জানায়, শম্পা ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এখন প্রশ্ন এটাকি আত্মহত্যা না হত্যা করা হয়েছে।
সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা সফিপুর আহম্মদ নগর চৌরাস্তার ওই ভাড়া বাসায় ছুটে গিয়ে শম্পার নিথর দেহ মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। নিহতের গলায়, থুতনির নিচে এবং কানের পাশে স্পষ্ট কালচে আঘাতের দাগ পাওয়া গেছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 এক অসহায় বাবার আর্তনাদ
চোখের জল মুছতে মুছতে শম্পার বাবা মোঃ অহিদুজ্জামান বলেন, "ওরা আমার মেয়েটাকে বাঁচতে দিল না। নিয়মিত নির্যাতন আর অপবাদ দিয়ে আমার  মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমি এই নিষ্ঠুরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো বাবার বুক এভাবে খালি না হয়।"
কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, নিহতের বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...

১৫ ঘন্টা আগে


হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...

৩ দিন আগে


পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...

৪ দিন আগে


সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প

পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom