জয়েও আত্মতুষ্ট নন সিকান্দার রাজা, লক্ষ্য ২০০ রানের দল হওয়া
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে ৩২ রানের এই জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দলটির অধিনায়ক সিকান্দার রাজা। বরং বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে নিজেদের আরও উন্নতির ওপর জোর দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে রাজা বলেন, বিশ্ব ক্রিকেটের মান অনেক এগিয়ে গেছে। তাই শুধু ১৬০-১৭০ রানের দল হয়ে থাকলে চলবে না।
তিনি বলেন, “বিশ্ব ক্রিকেট অনেক এগিয়ে গেছে। জিম্বাবুয়ে এত দিন ধরে ১৬০-১৭০ রানের দল হিসেবে পরিচিত। কিন্তু আমরা যদি নিজেদের উন্নত না করি, আরও দক্ষ না হই এবং ২০০ রান করার লক্ষ্য না ধরি, তাহলে বিশ্ব ক্রিকেটের অন্য দলগুলোর থেকে পিছিয়ে পড়ব।”
বাংলাদেশের বিপক্ষে ১৭১ রান করলেও ব্যাটিংয়ে আরও আগ্রাসী হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জিম্বাবুয়ে অধিনায়ক। একই সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
আটজন ব্যাটার নিয়ে মাঠে নামার পরিকল্পনা প্রসঙ্গে রাজা বলেন, “যেখানে ১৫৫ রান ভালো স্কোর, সেখানে আমরা ১৭১ করেছি। আটজন ব্যাটার খেলানোর উদ্দেশ্য ছিল, একজন ব্যাটার সেট হয়ে গেলে যেন আরও স্বাধীনভাবে আক্রমণ করতে পারে। তবে সেই সঙ্গে দায়িত্বশীলও থাকতে হবে।”
দলের অলরাউন্ডারদের আরও কার্যকরভাবে কাজে লাগানোর পক্ষেও মত দেন তিনি। তার মতে, জিম্বাবুয়ের কয়েকজন ক্রিকেটারের বোলিং সামর্থ্য পর্যাপ্তভাবে ব্যবহার করা হচ্ছে না।
রাজা বলেন, “আমাদের দলে বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার আছে, কিন্তু আমি মনে করি তাদের যথেষ্ট ব্যবহার করা হয় না। মিল্টন শুম্বা ভালো বাঁহাতি স্পিন করে। সে যদি বল করার সুযোগই না পায়, তাহলে আমরা কীভাবে বুঝব সে কতটা উন্নতি করছে?”
তিনি আরও বলেন, “রায়ান বার্ল, ডিওন মায়ার্স ও ব্রায়ান বেনেট—তারা সবাই টি-টোয়েন্টিতে কয়েক ওভার বোলিং করতে পারে। আজ বেনেট বল করার সুযোগ পায়নি, তবে প্রয়োজন হলে তাদের ব্যবহার করা যাবে।”
সিরিজে এগিয়ে গেলেও নিজেদের ওপর চাপ সৃষ্টি করে সেই চাপ সামাল দেওয়ার মানসিকতা গড়ে তুলতে চান জিম্বাবুয়ের অধিনায়ক।
রাজা বলেন, “আমি চাই একটি দল হিসেবে আমরা নিজেদের ওপর চাপ সৃষ্টি করি এবং সেই চাপ সামলে কাজ করতে শিখি। কারণ এতে দলের দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং নিজেদের প্রতি বিশ্বাস আরও বাড়বে।”
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৮ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৮ দিন আগে
