রাজনীতি

কারাগারে নির্যাতন ও পচা খাবার দেওয়ার অভিযোগ তানভীরের

অনলাইন ডেস্ক

৪ দিন আগে


কারাগারে নির্যাতন ও পচা খাবার দেওয়ার অভিযোগ তানভীরের

ছবি: সংগৃহীত


কারাগারে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন সেলে রাখা, নিম্নমানের খাবার দেওয়া এবং রিমান্ডে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর। কারারক্ষীদের আচরণ নিয়েও অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তানভীর।

তিনি বলেন, গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া কারাগারের একটি ‘চরম অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন’ সেলে রাখা হয়। সেখানে বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থাও ছিল না বলে দাবি করেন তিনি।

কারাগারের খাবারের মান নিয়েও অভিযোগ করেন তানভীর। তার দাবি, ৫ আগস্ট তাকে দুই দিন আগের পচা খাবার দেওয়া হয়। নিয়মিত বাসি ও পচা খাবার খাওয়ানোর কারণে একপর্যায়ে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তী সময়ে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পরও একই ধরনের পরিবেশের মুখোমুখি হওয়ার দাবি করেন তিনি। চিকিৎসার জন্য তাকে পিজি হাসপাতালে নেওয়া হলেও কারাগারে ফেরার পথে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি গাড়িতে উঠে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তানভীর।

কারারক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি বলেন, তাদের বেশিরভাগের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে এবং তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। কারারক্ষীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করতেন বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া কারাগারের আশপাশের কয়েকজন বন্দি আওয়ামী লীগের মামলার আসামি ছিলেন এবং তারাও তাকে বিভিন্নভাবে অপমান করতেন বলে অভিযোগ করেন তানভীর।

সংবাদ সম্মেলনে নিজের গ্রেপ্তার, কারাগারে অবস্থান ও চিকিৎসার সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom