কারচুপির অভিযোগে জাকসুর ভোট বর্জন: উত্তেজনাপূর্ণ ভোটগণনা শুরু
অনলাইন ডেস্ক
জাকসু নির্বাচনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উত্তপ্ত হয়ে উঠেছে।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রদল এবং বাম সমর্থিত তিনটি প্যানেল ভোট বর্জন করেছে। কারচুপি ও অনিয়মের অভিযোগে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ভোট বর্জনকারী শিক্ষার্থীদের দাবি, তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। এদিকে, ভোটের ফলাফল নিয়ে শিবির সমর্থিত প্যানেল বলছে, পরাজয়ের ভয়েই এই বর্জন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু দুপুরের পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বাড়তে থাকে। নানা অভিযোগের মধ্যে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনে (পুরাতন প্রশাসনিক ভবন) নিয়ে যাওয়া হয়। পরে তা গণনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে স্থানান্তরিত হয়, যেখানে ফলাফল ঘোষণা করা হবে।
ভোট বর্জনকারী ছাত্রদল অভিযোগ করেছে, শিবিরকে জিতিয়ে দেওয়ার জন্য ভোট কারচুপি করা হয়েছে এবং প্রশাসন এ বিষয়ে নীরবতা পালন করেছে। ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তারা এই বর্জনের ঘোষণা দেয়। এর পরপরই বাম সমর্থিত প্রার্থীরাও একই অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। তারা ভোটারের চেয়ে কেন্দ্রে বেশি ব্যালট পাওয়ার অভিযোগও তুলেছেন। এমনকি বিএনপি সমর্থিত বেশ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।
এবারের জাকসু নির্বাচনে জাবি কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী রয়েছেন। শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন, যার মধ্যে ৪৮.৮ শতাংশই ছাত্রী।
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
৩ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
৩ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
৩ দিন আগে
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...
৫ দিন আগে
