কার্ড বিতরণ করতে গিয়ে বিএনপির ‘তেল ফুরিয়ে গেছে’ : নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছে। তবে এসব উদ্যোগ বাস্তব অর্থনৈতিক সংকটের সমাধান নয় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সরকারের মন্ত্রীরা সংসদে বলছেন জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তারা দেশের অর্থনৈতিক ও জ্বালানি সংকটকে অস্বীকার করছে। একইভাবে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেও অস্বীকার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের স্বার্থে সরকারকে সহযোগিতার জন্য তারা প্রস্তুত ছিলেন, তবে রাজনৈতিক বাস্তবতায় সেই সহযোগিতার পরিবেশ নষ্ট হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, “বিএনপি সরকারকে সহযোগিতার সব দরজা বন্ধ করে দিচ্ছে। মাত্র দুই মাসে সরকার যেভাবে অজনপ্রিয় হয়েছে, তা অতীতে নজিরবিহীন। আগামী দিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।”
নাহিদ ইসলাম দাবি করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাস্তবায়নের জন্যই সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল। তবে বিএনপি এসব সংস্কার কার্যক্রমে শুরু থেকেই বাধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “এক পর্যায়ে তারা ঐকমত্য কমিশনে যুক্ত হলেও গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। পরে রাজনৈতিক চাপের মুখে গণভোটে রাজি হলেও এখন আবার সেই গণরায়কে অস্বীকার করছে।”
এনসিপি আহ্বায়ক আরও বলেন, “যে বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে হয়েছিল, তারা আজ সেই গণভোটকেই অস্বীকার করছে। এতে তাদের রাজনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তৈরি হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রবণতা বাড়ছে, যা অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটাতে পারে।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো সরকার যদি পুরোনো রাজনৈতিক পথে ফিরে যেতে চায়, তবে জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, “আমরা অস্থিতিশীলতা চাই না। তবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মান রক্ষার দাবিতে আমরা সংসদে এবং রাজপথে-দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাব।”
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
৪ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
২০ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
২১ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
২২ ঘন্টা আগে
