কারওয়ান বাজার রণক্ষেত্রে পরিণত: মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে কারওয়ান বাজার মোড়সহ আশপাশের এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআর) বাস্তবায়নের প্রতিবাদ ও কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন।
প্রদর্শনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের জেরে সার্ক ফোয়ারা মোড় থেকে বসুন্ধরা পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ, সেনা ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালাচ্ছেন। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) পূর্ব ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মোবাইল ব্যবসায়ীদের দাবি অন্তর্ভুক্ত রয়েছে: এনইআর কার্যক্রম স্থগিত করা, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তি এবং অন্যান্য দাবির সমাধান।
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...
৪ দিন আগে
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য
১২ দিন আগে
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
১৫ দিন আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
১৮ দিন আগে
