আন্তর্জাতিক

কার্যকর হলো ভারতের পণ্যে জরিমানাসহ যুক্তরাষ্ট্রের ৫০% বাড়তি শুল্ক

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মাস আগে


কার্যকর হলো ভারতের পণ্যে জরিমানাসহ যুক্তরাষ্ট্রের ৫০% বাড়তি শুল্ক

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের প্রক্রিয়া কার্যকর হয়েছে। বুধবার (২৭ আগস্ট) থেকে মার্কিন কাস্টমস ও বর্ডার প্রটেকশন (CBP) ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা শুল্ক আদায় শুরু করেছে। এর ফলে ভারতীয় পণ্যে মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ (Executive Order 14329) অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক চাপায়। HTSUS 9903.01.84 কোডে অন্তর্ভুক্ত করা পণ্যগুলোতে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। তবে ২৭ আগস্টের আগে পাঠানো ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছানো চালান শুল্কমুক্ত থাকবে।

সব পণ্যের ওপর সমানভাবে শুল্ক আরোপ হয়নি।
 ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স, কিছু যানবাহন, মানবিক সাহায্যসামগ্রী ও তথ্যবহুল উপকরণ।
 টেক্সটাইল, চামড়া, গয়না, মৎস্যপণ্য ও যন্ত্রাংশ শিল্পে পুরো ৫০% শুল্ক প্রযোজ্য হবে।

ভারত বলছে, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ তাদের রপ্তানিকে বড় ধাক্কা দেবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বিকল্প বাজার খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত শিল্পখাতকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে দিল্লি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তে শুধু ভারত নয়, মার্কিন বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মার্কিন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাণিজ্যিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হওয়ায় ভারতীয় রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসন না হলে এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

১৮ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom