কাতার প্রবাসীদের নিরাপদে যাতায়াতে বিশেষ সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। ইরান-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা ভিডিও আপলোড না করা এবং প্রচলিত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬৩০০০-এ যোগাযোগ করা যাবে। এছাড়া ইমেইল mission.doha@mofa.gov.bd-এও যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
কাতারে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১৬ ঘন্টা আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৩ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
