কাঠমাণ্ডুতে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ৪৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স।
এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান।
সম্মেলনে নাজমুল হাসান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, গত ১৬ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হয়েছে। তার মতে, নির্বাচনের নামে প্রহসনমূলক প্রক্রিয়ার মাধ্যমে একটি পারিবারিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক 'জুলাই গণ-অভ্যুত্থানে' ছাত্র, শ্রমিক এবং সাধারণ জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং জিহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাজমুল হাসান বলেন, এই তরুণদের অবদান বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাজমুল হাসান আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে সংঘটিত গণহত্যার জন্য আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনা উচিত। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন।
সম্মেলনে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৬টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতি, শ্রম অধিকার, নাগরিক স্বাধীনতা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
৩ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
৫ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
৬ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
১১ ঘন্টা আগে
