কড়াইল বস্তিবাসীদের বহুতল ভবনে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসরত মানুষের জন্য বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে ধাপে ধাপে এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, “আমরা আপনাদের জন্য রাজনীতি করি। বিএনপি অতীতে যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, মানুষের কাছে যে জবান দিয়েছে—সাধ্যমতো তা রক্ষা করার চেষ্টা করেছে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনী আচরণবিধি বা নানা ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেও তিনি আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের কল্যাণে কাজ করতে চান। কড়াইলবাসীর কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি শুনেছি, এখানে থাকার জন্য আপনারা অনেক কষ্ট করছেন। সেই কষ্ট লাঘবের জন্য ধীরে ধীরে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় ভবন নির্মাণ করতে চাই।”
তিনি আরও বলেন, “কড়াইলে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তাদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেককে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে। ফ্ল্যাটগুলো তাদের নামেই হস্তান্তর করা হবে, যাতে ঢাকা শহরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এখানকার মানুষের একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই হয়।”
শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়েও পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, “আপনাদের সন্তানদের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে চাই। বিএনপির পরিকল্পনা হলো স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কড়াইল এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল থাকবে, যাতে মানুষ সহজেই চিকিৎসা পায়।”
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মা-বোনদের বিনা খরচে শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছেন। এবার আমরা তাদের অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করতে চাই। সে জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করা হবে।”
ব্যক্তিগত আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আপনারা যুগের পর যুগ এই এলাকায় বসবাস করছেন। আমিও এই এলাকারই সন্তান। আগে ক্যান্টনমেন্টে থাকতাম, কিন্তু স্বৈরাচারী সময়ে সেই বাড়ি ভেঙে চুরমার করা হয়েছে। এখন গুলশানে থাকি—আপনাদের আরও কাছাকাছি। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকব, কড়াইলবাসীর বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করব।”
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৬ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
