কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নই, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকিম বিল্লাহ। রোববার (১৮ জানুয়ারি) বেলা সোয়া দুইটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই বক্তব্য দেন।
ফেসবুক পোস্টে মোস্তাকিম বিল্লাহ লেখেন, “আপনারা জানেন আজকে ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সব সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।”
তিনি আরও লেখেন, “আমাদের এই প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়। এখানে প্রায় অর্ধেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আমি এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, আমরা সবাই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায়, আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। ইনশা আল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব।”
এই বক্তব্য ঘিরে শাবিপ্রবির শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মোস্তাকিম বিল্লাহর পোস্টটি মূলত কেন্দ্রীয় ছাত্রদলের সাম্প্রতিক কর্মসূচির প্রতিবাদ হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, রোববার বেলা ১১টার দিকে শাকসু নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনের প্রতিবাদসহ তিনটি দাবিতে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এই কর্মসূচিকে ঘিরে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশাসনিক ভবনের সামনেও কয়েকজন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বিক্ষোভে অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে মোস্তাকিম বিল্লাহর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পরবর্তী সময়ে বিষয়টি ক্লিয়ার করব।”
অন্যদিকে, ছাত্রদল-সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মারুফ বিল্লাহ বলেন, “এ ব্যাপারে আমরা মিটিং করে সিদ্ধান্ত জানাব। আপাতত আমাদের প্রচারণা বন্ধ রয়েছে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান প্রথম আলোকে বলেন, তিনি এখনো মোস্তাকিম বিল্লাহর পোস্টটি দেখেননি। পরে দেখেই এ বিষয়ে মন্তব্য করবেন বলে জানান। পরে পুনরায় যোগাযোগ করা হলে তিনিও একই কথা বলেন।
শাকসু নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্র রাজনীতির এই ভিন্নমুখী অবস্থান আগামী দিনে শাবিপ্রবির ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
৩ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
৩ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
৩ দিন আগে
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...
৫ দিন আগে
